মালদা

চাইন্ড ওয়েলফেয়ার হোমের উদ্যোগে পুরাতন মালদার সাহাপুরে র‍্যালির মধ্য দিয়ে পালিত হল দোল উৎসব

ফাগুনের পূর্নিমায় আজ বসন্ত। আর বসন্ত মানে একে অপরকে রাঙিয়ে দেবার দিন। শান্তিনিকেতনের আদলে রঙের নেশায় মাতাল পুরাতন মালদার সাহাপুরের ছোট থেকে বড় সকলেই। এদিন পুরাতন মালদার সাহাপুর চাইন্ড ওয়েলফেয়ার হোমের উদ্যোগে একটি র‍্যালি পুরো সাহাপুর পরিক্রমার করার মধ্য দিয়ে দোল উৎসব পালন করে। শান্তিনিকেতনের আদলে কবি গুরুর গানে তাল মিলিয়ে নৃত্যের মধ্য দিয়ে কোচি-কাচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে নিয়ে আনন্দে মাতেন সকলে।  

        সাহাপুর চাইন্ড ওয়েলফেয়ার হোমের সদস্যা জানান, দোল উৎসব সমগ্র মানবজাতির উৎসব। এই মানষিকতা নিয়ে শহরের মত গ্রামগঞ্জেও দোল উৎসব পালন করা হচ্ছে। কবি গুরুর গানে তাল মিলিয়ে নৃত্যের মধ্য দিয়ে।